স্কয়ারে লাইফ সাপোর্টে কলেজছাত্রী খাদিজা: দেখুন (ভিডিও)
https://sylhetviews24.blogspot.com/2016/10/news.html
ছাত্রলীগ নেতা কথিত প্রেমিক বদরুল ইসলামের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার অবনতি ঘটেছে।
রাত ১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশাস দেয়া হচ্ছে।
সোমবার (০৪ অক্টোবর) বিকালে সিলেট সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে খাদিজাকে ছুরিকাঘাত করেন ছাত্রলীগ নেতা বদরুল। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরীক্ষা শেষে কলেজ থেকে বের হলে খাদিজাকে কুপিয়ে মারাত্মক আহত করে কথিত প্রেমিক বদরুল।
এরপর খাদিজাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাতে তার অবস্থার অনতি হতে থাকে।
খাদিজার চাচা আব্দুল কুদ্দুস মুঠো ফোনে জানান, ঢাকায় আনার পরেই তার সিটিস্ক্যান করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন অপারেশন করা যাবে, কিন্তু বাঁচার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ।
তবে অলৌকিক ভাবে সে বেঁচে গেলেও আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। এজন্য আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারছিনা। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

