সিলেটে পাঠানটুলায় গাছ থেকে পানি ঝরছে অবিরত

সিলেটে পাঠানটুলায় গাছ থেকে পানি ঝরছে অবিরত
পাঠানটুলায় গাছ থেকে পানি ঝরছে
পাঠানঠুলা,হাওলদারপাড়া এলাকায় একটি গাছের ভিতর থেকে অবিরত পানি বের হচ্ছে। প্রায় ২০ ফুট উচ্চতার ওই গাছের স্থানীয় নাম মান্দার গাছ। রবিবার দুপুর থেকে ওই গাছের পানিপড়া কোনো ভাবে বন্ধ হচ্ছেনা। 

এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে গাছটি এক নজর দেখতে ভীড় করেন উৎসুক জনতা। সরেজমিন গিয়ে দেখা যায়, হাওলদারপাড়া এলাকার রাস্তার পাশে একটি গাছ থেকে অবিরত পানি পড়ছে। 

তবে গাছের কাছেই একসময় বিশাল জলাশয় থাকায় অনেকেই ভাবছেন গাছ পানি শোষন করছে। অনেকেই খালি পাত্র নিয়ে পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। প্রায় শতাদিক উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন গাছটি এক নজর দেখার জন্য। 

অনেকেই বলছেন, সকাল থেকে হঠাৎ করে ওই গাছ থেকে পানি পড়া শুরু হয়। বিষয়টি অলৌকিক হতে পারে এমনটাই জানান অনেকেই। গাছ দেখতে আসা বিপ্লব দত্ত জানান, এই প্রথম বৃষ্টি ছাড়া গাছ থেকে পানি পড়া দেখলাম। 

রবিবার বিকেল সাড়ে ৬টায় এ রিপোর্ট খেলা পর্যন্ত ওই গাছ দিয়ে পানি পড়ছে বলে এলাকাবাসী জানান।

সূত্র: সিলেট নিউজ ওয়ার্ল্ড.কম

Related

প্রচ্ছদ 900757777307728635
Seo Services

সিলেট

সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত।

সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপুর্ণ শহর।

প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত।

শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনি জেলা। wikipedia

সর্বমোট পাঠক

item