কোন কাপড় না ধুয়ে কতদিন পরা উচিত

কোন কাপড় না ধুয়ে কতদিন পরা উচিত

আপনি কি জানেন জিন্স, টি শার্ট বা অন্য কাপড় ধোয়ার আগে কতদিন পরা যেতে পারে? জেনে নিন এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন৷

নতুন কাপড়
বাজার থেকে যে কোনো কাপড় কিনে এনে অবশ্যই ধুয়ে পরা উচিত৷ কাপড়ের রং আসলে রাসায়নিক পদার্থের মিশ্রন, তাই ধোয়ার পর পরাটাই নিরাপদ৷

জিন্স
জিন্সের প্যান্ট টানা ৫ দিনের বেশি পরা উচিত নয়৷ বড় জোর ৫ দিন পরার পর ধুয়ে ফেলা উচিত, কেননা, ঘামের জীবাণু থেকে শরীরে চুলকানি হতে পারে৷

পায়জামা
শোওয়ার সময় যে পায়জামা পরা হয়, সেটা টানা তিন দিন পরার পরই ধোয়া উচিত৷

টি-শার্ট
যদি অতিরিক্ত গরম হয়, আর ভীষণ ঘাম হয়, তাহলে প্রতিবার পরার পর টি- শার্ট ধোয়া উচিত৷ আর তেমন গরম না হলে টানা দু’দিন পরা যেতে পারে৷

অন্তর্বাস
অন্তর্বাস কয়দিন পরবেন তা আবহাওয়ার উপর নির্ভর করে৷ ভীষণ গরম হলে প্রতিদিনই ধোয়া উচিত৷ আর ঠাণ্ডার সময় হলে তিন-চার দিন পর৷ অনেকেই এ বিষয়টাকে তেমন গুরুত্ব দেন না৷ কিন্তু জননাঙ্গকে পরিষ্কার এবং রোগমুক্ত রাখার জন্য অন্তর্বাস নিয়মিত ধোয়া ভালো৷

স্কার্ট আর ট্রাউজার
গরমের দিনে একটা ট্রাউজার টানা দুদিনের বেশি পরা উচিত নয়৷ আর স্কার্ট চার-পাঁচ বার পরা যেতে পারে৷

টুপি
তিনবার পরিধানের পর টুপি অবশ্যই ধোয়া উচিত, কেননা, মাথার ঘাম আর চুলের ধুলা ও খুশকি এতে লেগে থাকে৷ তাই চুল ও মাথার ত্বক ভালো রাখতে টুপি ধুতে হবে৷

চাদর আর বালিশের কভার
সহবাসের পর চাদর ধোয়া উচিত৷ আর অন্য ক্ষেত্রে চার-পাঁচদিন পর বালিশের কভার ও বিছানার চাদর ধোয়া উচিত৷

গামছা ও তোয়ালে
একটা তোয়ালে বা গামছা টানা ৫ দিন ব্যবহার করার পর ধোয়া উচিত৷ তবে রোগীর তোয়ালে প্রতিদিনই ধোয়া উচিত৷ এছাড়া রুমালও প্রতিদিন ধোয়া উচিত৷

Related

লাইফস্টাইল 5695655435656448122
Seo Services

সিলেট

সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর, একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত।

সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপুর্ণ শহর।

প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত।

শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনি জেলা। wikipedia

সর্বমোট পাঠক

item